Advertise top
আদালত-অপরাধ

টিকটক: মায়ের শাসন মানতে না পেরে আত্মহত্যা

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম    

টিকটক: মায়ের শাসন মানতে না পেরে আত্মহত্যা
প্রতীকী ছবি।

 

 

 

মায়ের শাসনে বিরক্ত জান্নাতুল খানম জান্নাত (১৩) মৃত্যুর পথ বেছে নিয়েছেন। বরিশালের গৌরনদী উপজেলায় টিকটক করা নিয়ে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে শনিবার, ৭ নভেম্বর এ ঘটনা ঘটে।

 

নিহত জান্নাত ওই গ্রামের ইতালি প্রবাসী মো. কামাল সরদারের মেয়ে। সে সুন্দরদী গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

গৌরনদী মডেল থানার এসআই মো. আলাউদ্দিন পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, পড়ালেখায় মনযোগ না দিয়ে টিকটক নিয়ে ব্যস্ত থাকায় শনিবার বিকালে জান্নাতকে শাসন করেন তার মা। এরপর পরিবারের সদস্যদের অগোচরে সে আত্মহত্যা করে। পরে স্বজনরা জান্নাতকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

এসআই মো. আলাউদ্দিন আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।'


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal