Advertise top
অর্থনীতি

সমবায়ের পণ্যে আলাদা কোম্পানির প্রস্তাব

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম    

সমবায়ের পণ্যে আলাদা কোম্পানির প্রস্তাব
জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবন

দুর্নীতি ও বাজারজাতের সংকটে সমবায় আন্দোলন পিছিয়েছে বলে মনে করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন সংশোধনের তাগিদও দেন তিনি।

 

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রবিবার, ৮ নভেম্বর ৫৫তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন রাষ্ট্রপতি।

 

দুর্নীতির কারণে বেশির ভাগ সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, ‘হাতে গোনা কয়েকটি সমিতি মাত্র সফলভাবে কাজ করছে।’ সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে বলেও জানান তিনি।

 

রাষ্ট্রপতির ভাষ্য, দেশে সমবায় আন্দোলনের শুরু ১৯০৪ সালে হলেও আগের অবস্থান আর নেই। এনজিওর সঙ্গে প্রতিযোগিতাও এর একটি কারণ। সমবায় সমিতি যেন এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

 

সমবায়ের উৎপাদিত পণ্য বাজারজাতে বড় সমস্যা আছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। এ ক্ষেত্রে সমবায় অধিদপ্তর ও মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে বলে মনে করেন তিনি। সমবায়ভিত্তিক কোম্পানি গড়ার প্রস্তাবও দেন, যারা সমিতিগুলোকে পণ্য বিক্রিতে সহায়তা করবে। বিদ্যমান আইন সংশোধন ও যুগোপযোগী করার আহ্বানও জানান তিনি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এবারের দিবসের প্রতিপাদ্য ‘করবো সমবায়, গড়বো দেশ। সবার জন্য বাংলাদেশ’। সফল সমবায়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal