Advertise top
ক্রিকেট

বরগুনায় বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত

বরিশাল নিউজ, বরগুনা

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম    

বরগুনায় বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত
বরগুনা জেলা স্টেডিয়ামে প্রি-ট্রায়ালে অংশ নিতে আসা বয়সভিত্তিক ক্রিকেটাররা। বরিশাল নিউজ ডটকম

বিসিবির জাতীয় বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলতে বরগুনা জেলা দল গঠনে প্রাক্‌-বাছাই অনুষ্ঠিত হয়েছে।

 

বরগুনা জেলা স্টেডিয়ামে শুক্রবার, ৩০ অক্টোবর সকালে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রি-ট্রায়াল হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে অনেক খুদে ও তরুণ ক্রিকেটার অংশ নেয়।

 

সকাল থেকেই স্টেডিয়ামে ভিড় জমান ক্রিকেটাররা। বিসিবির নির্ধারিত বয়সসীমা অনুযায়ী তাদের প্রাথমিকভাবে যাচাই করা হয়। কার্যক্রম তত্ত্বাবধান করেন বরিশাল বিভাগীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কোচ তাসরিকুল ইসলাম টোটাম ও বরগুনা জেলা কোচ ওমর ফারুক আকাশ।

 

তাসরিকুল ইসলাম জানান, প্রাক্‌-বাছাইয়ে নির্বাচিতদের নিয়ে পরে বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প হবে। সেখানে পারফরম্যান্স ও বয়স যাচাইয়ের পর জেলা দল চূড়ান্ত করা হবে।

 

ওমর ফারুক আকাশ বলেন, “জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও জানান, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় পর্যায়ের উপযোগী করে গড়ে তোলা হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal