Advertise top
বরিশাল জেলা

গৌরনদীতে ৯ ককটেল উদ্ধার

বরিশাল নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম    

গৌরনদীতে ৯ ককটেল উদ্ধার
সুন্দরদী এলাকায় ককটেল উদ্ধার। বরিশাল নিউজ ডটকম

গৌরনদীর সুন্দরদীতে স্থানীয়দের খবরে পুলিশ নয়টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে। কীভাবে সেগুলো সেখানে এল, তদন্ত চলছে।

 

গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকায় রবিবার, ১ নভেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মাঝখানে ককটেলগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে জায়গাটি ঘিরে রাখে।

 

এসআরবি-৬-এর বোমা বিশেষজ্ঞ দল দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান খান জানান, ককটেলগুলো সেখানে কীভাবে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করা গেলে বিস্ফোরক আইনে মামলা হবে বলেও জানান তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal