Advertise top
পরিবেশ

ঘূর্ণিঝড় মুরাসু; চার বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম    

ঘূর্ণিঝড় মুরাসু; চার বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
ঘূর্ণিঝড় মুরাসুর সম্ভাব্য গতিপথ। জুমআর্থ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সৃষ্টি হওয়ায় চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

 

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলতে বলেছে অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।

 

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি রবিবার, ১ নভেম্বর দুপুর ১২টায় পায়রা বন্দর থেকে ১২৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ছিল। মোংলা বন্দর থেকে ঝড়টির দূরত্ব ছিল ১২৬০, কক্সবাজার থেকে ১২৯০ এবং চট্টগ্রাম থেকে ১৩৫০ কিলোমিটার।

 

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা হাওয়ায় তা ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠছে। কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল।

 

ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ‘মুরাসু’ সোমবার, ২ নভেম্বর সকাল নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ঝড়টি মঙ্গলবার, ৩ নভেম্বর মধ্যরাত থেকে ভোরের মধ্যে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে। সম্ভাব্য গতিপথ নেল্লোর ও নারসাপুরের মাঝামাঝি। উপকূল পাড়ির সময় বাতাসের গতি ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার, দমকা হাওয়ায় ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal