Advertise top
পরিবেশ

জালে আটকা ছয় ফুটের দাঁড়াশ উদ্ধার

বরিশাল নিউজ, বরগুনা

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম    

জালে আটকা ছয় ফুটের দাঁড়াশ উদ্ধার
জালে আটকা পড়ে সাপটি। সংগৃহীত

বাড়ির আঙিনায় জালে আটকা পড়ায় বরগুনার পাথরঘাটায় একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে বন বিভাগ। সাপটি গভীর বনে ছাড়া হয়েছে।

 

কামারহাট বাজারসংলগ্ন কামাল খানের বাড়ির আঙিনায় সোমবার, ২৬ অক্টোবর জালের সঙ্গে প্রায় ছয় ফুট লম্বা সাপটি আটকে থাকতে দেখা যায়। স্থানীয়রা বন বিভাগকে খবর দেন। বন বিভাগের উদ্ধারকারী দল রাতেই সাপটি উদ্ধার করে।

 

হরিণ বাড়িয়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস জানান, রাত হয়ে যাওয়ায় তখন সাপটি ছাড়া সম্ভব হয়নি। মঙ্গলবার, ২৭ অক্টোবর সকালে সাপটিকে হরিণঘাটার গভীর বনে অবমুক্ত করা হয়।

 

স্থানীয় বাসিন্দা তামিম হাসান সুজন বলেন, জালে সাপ আটকে থাকতে দেখে এলাকায় ভয় ছড়িয়ে পড়েছিল। তিনি জানান, ভবিষ্যতে এমন সাপ দেখলে তারা সেটি না মেরে বন বিভাগকে খবর দেবেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal