Advertise top
বাংলাদেশ

বরিশালসহ ১৩ সিটিতে ই-রিকশা নিবন্ধন শুরু সোমবার

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম    

বরিশালসহ ১৩ সিটিতে ই-রিকশা নিবন্ধন শুরু সোমবার
সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত রিকশা। ফাইল ছবি

নতুন বিধিমালায় বরিশালসহ ১৩ সিটি করপোরেশনে সোমবার, ২ নভেম্বর থেকে ই-রিকশার নিবন্ধন শুরু হবে। রাস্তা থেকে সব রিকশা একসঙ্গে সরানো হবে না।

 

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম রবিবার, ১ নভেম্বর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বর্তমানে যারা অটোরিকশা চালাচ্ছেন, তাদের আতঙ্কিত না হতে অনুরোধ করেন তিনি।

 

প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধন দেওয়া হবে পর্যায়ক্রমে। অবৈধ ই-রিকশা অপসারণও হবে ধাপে ধাপে।

 

চলাচল নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে আটটি অঞ্চলে ভাগ করা হবে। এক অঞ্চলের নিবন্ধিত রিকশা অন্য অঞ্চলে চলতে পারবে না।

 

আপাতত চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে না। তাদের দেওয়া হবে পরিচয়পত্র। নিবন্ধন শুরুর পর লাইসেন্স নিয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal