Advertise top
বাংলাদেশ

পোশাক শ্রমিকদের বিক্ষোভ; মজুরি বোর্ড গঠন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম    

পোশাক শ্রমিকদের বিক্ষোভ; মজুরি বোর্ড গঠন
মিরপুরে বিক্ষোভরত শ্রমিকরা। সংগৃহীত

পোশাক শ্রমিকদের মজুরি ৩০ হাজার টাকা করার দাবির মুখে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

 

মজুরি বাড়ানোর দাবিতে রবিবার, ১ নভেম্বর ঢাকার মিরপুর ও গাজীপুরে বিক্ষোভ করেন শ্রমিকরা। মিরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে বিজিবি।

 

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সচিবালয়ে মজুরি বোর্ড গঠনের কথা জানান। বিক্ষোভ বন্ধ করে কাজে ফিরতে শ্রমিকদের আহ্বানও জানান তিনি।

 

নতুন মজুরি কত হবে, এ প্রশ্নে মন্ত্রী বলেন, বোর্ড আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। বোর্ডের সদস্যরা দ্রুততম সময়ে স্বাধীনভাবে আলোচনা ও পর্যালোচনা করে উপযুক্ত মজুরি ঠিক করবেন।

 

শ্রমমন্ত্রী অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক সংগঠন পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal