Advertise top
বাংলাদেশ

শেখ হাসিনার হেলিকপ্টারের ভিডিও করা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম    

শেখ হাসিনার হেলিকপ্টারের ভিডিও করা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার
তাহসিফ সৌরি। তার ফেসবুক থেকে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

তার মরদেহ তুরাগ নদে ভেসে ওঠে গতকাল বুধবার, ২৮ অক্টোবর। এখন তার মৃত্যুর কারণ জানতে মরদেহ পোস্টমর্টেমে পাঠিয়েছে পুলিশ।

 

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ বুধবার, ২৮ অক্টোবর বিকাল সাড়ে চারটার দিকে রাজবাড়ি ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ ভাসছিল কচুরিপানার মধ্যে। তার পরনে ছিল সাদা ট্রাউজার ও কালো জামা।

 

তাহসিফ মঙ্গলবার, ২৭ অক্টোবর বাসা থেকে বের হন বলে জানা গেছে। মরদেহে আঘাতের চিহ্ন ছিল কি না, তা প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি বলে জানান ফিরোজ উদ্দিন। এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে তদন্ত চলছে। তার পরিবার সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে।

 

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। নৌ পুলিশ মরদেহ থানায় আনার পর বাদী হয়ে মামলা করতে পারে। এলাকাটি নৌ পুলিশের আওতাধীন হওয়ায় বিষয়টি তারাই দেখবে।

 

সামাজিক মাধ্যমে আলোচনা রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিওর সঙ্গে তাহসিফ যুক্ত ছিলেন। তবে এ তথ্য যাচাই করা যায়নি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal