বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম

এমএস নাওয়ের খবর, ইরানে ৪ নভেম্বরের মধ্যে হামলার আশঙ্কায় উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিন, অর্থাৎ ৪ নভেম্বরের মধ্যেই ইরানে নতুন করে হামলা হতে পারে। তিনজন জ্যেষ্ঠ উপসাগরীয় আরব কর্মকর্তার বরাতে মার্কিন সম্প্রচারমাধ্যম এমএস নাও এ তথ্য জানিয়েছে। এ জন্য উপসাগরীয় মিত্র দেশগুলোকে প্রস্তুতি নিতে সতর্ক করেছে ওয়াশিংটন।
আলোচনা সম্পর্কে অবগত কর্মকর্তাদের ধারণা, হামলা স্বল্পস্থায়ী হলেও তীব্র হবে। ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনকে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে। এক কর্মকর্তা বলেন, কিছু দেশ নিজেদের ভূখণ্ডের মার্কিন ঘাঁটি ব্যবহার করে হামলার বিরোধিতা করলে তিনি অবাক হবেন না।
যুক্তরাষ্ট্র ১ সেপ্টেম্বরের পর ইরানে আর হামলা চালায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার আগে নতুন হামলা হবে না।
সম্ভাব্য পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এমএস নাওকে বলেন, সংবেদনশীল সামরিক পরিকল্পনা থাকতে পারে বা নাও থাকতে পারে, সেসব নিয়ে তারা মন্তব্য করেন না। তিনি আরও বলেন, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য ট্রাম্প সব বিকল্প খোলা রেখেছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন