Advertise top
বিদেশ

নেতানিয়াহুকে হটাতে বিরোধীদের পাশে আরব দলগুলো

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম    

নেতানিয়াহুকে হটাতে বিরোধীদের পাশে আরব দলগুলো
নেতানিয়াহুকে হটাতে একাট্টা আরব-ইসরায়েলি নেতারা। আরব নিউজ

দখলদার ইসরাইলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা থেকে সাত আসন পিছিয়ে নেতানিয়াহুর জোট। রেকর্ড আরব ভোটে ভর করে বিরোধীদের পাশে দাঁড়াচ্ছে আরব দলগুলো।

 

ইসরাইলি গণমাধ্যমের হিসাবে, প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেতে পারে। সরকার গঠনে দরকার ৬১ আসন। টাইমস অব ইসরাইল কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্যের বরাতে জানিয়েছে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৮টি আসন।

 

আরব দলগুলো মিলে পেতে পারে ১৯টি আসন। এর মধ্যে জয়েন্ট লিস্ট ১২টি এবং ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) সাতটি আসনে এগিয়ে আছে। মঙ্গলবার, ২৭ অক্টোবর অনুষ্ঠিত ভোটে এবার রেকর্ডসংখ্যক আরব ভোটার অংশ নিয়েছেন। অনেক আরব ভোটার বলেছেন, পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের প্রতি নেতানিয়াহুর আচরণে তারা ক্ষুব্ধ।

 

জয়েন্ট লিস্টের পার্লামেন্টারি ব্লকের প্রধান আহমাদ তিবি আনাদোলুকে দেওয়া বিবৃতিতে বলেন, আরব দলগুলোকে ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। নেতানিয়াহুর সরকারকে সরাতে তারা বিরোধী ‘চেঞ্জ ব্লক’-এর দিকে সহযোগিতার হাত বাড়াচ্ছেন বলে জানান তিনি। তিবির ভাষ্য, প্রক্রিয়াটি শুরু হবে নেসেটের স্পিকার আমির ওহানাকে সরানোর মাধ্যমে।

 

আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে ৪ নভেম্বর।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal