Advertise top
বিদেশ

জাপানে যান্ত্রিক ত্রুটিতে প্রধানমন্ত্রীর ফ্লাইটে বিলম্ব

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম    

জাপানে যান্ত্রিক ত্রুটিতে প্রধানমন্ত্রীর ফ্লাইটে বিলম্ব
জাপানের নারিতা বিমানবন্দরে একটি উড়োজাহাজ। সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা বিমানবন্দর থেকে ছাড়তে দেরি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকামুখী ফ্লাইটের।

 

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ঢাকায় ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর। তার সফরসঙ্গীরাও একই ফ্লাইটে ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৭৭ ফ্লাইটে ত্রুটি ধরা পড়ায় উড্ডয়ন বিলম্বিত হচ্ছে।

 

বিকাল পাঁচটার দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, উড্ডয়নকর্মী ও প্রকৌশল দল ত্রুটি সারাতে কাজ করছে। পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।

 

প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর টোকিও পৌঁছান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে তিনি সেখানে যান। সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি সহযোগিতা চুক্তি সই হয়। ঋণের প্রতিশ্রুতিও মিলেছে ২৯ কোটি ৫৫ লাখ ডলারের।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal