Advertise top
ঝালকাঠি

কাঁঠালিয়ায় শিশুদের মাদকবিরোধী বার্তা

বরিশাল নিউজ, ঝালকাঠি

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১১ পিএম    

কাঁঠালিয়ায় শিশুদের মাদকবিরোধী বার্তা
কাঁঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। বরিশাল নিউজ ডটকম

মাদক ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কাঁঠালিয়ায় সেমিনারসহ শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে।

 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে শুক্রবার, ৩০ অক্টোবর সকালে অনুষ্ঠানটি হয়। উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে।

 

প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল। তিনি বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন। শিশুদের মাদক থেকে দূরে থাকতে ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে আহ্বান জানান তিনি।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলম হোসেন।

 

উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার প্রায় দুই শ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। কোরআন তিলাওয়াত, ইসলামিক সংগীত, আজান, কবিতা আবৃত্তি, রচনা ও সাধারণ জ্ঞানে প্রতিযোগিতা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. আনোয়ার হোসেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal