Advertise top
চিকিৎসা

বরিশালে হাম উপসর্গে মৃত ৬৫ শিশু

বরিশাল নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম    

বরিশালে হাম উপসর্গে মৃত ৬৫ শিশু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

হাম ও এর উপসর্গে দেশে চলতি বছর ১১৯৬ শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে মারা গেছে ৬৫ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তর রবিবার, ১৮ অক্টোবর প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

 

মোট মৃত্যুর মধ্যে ১০৪ শিশুর হাম নিশ্চিত হয়েছে। বাকি ১০৯২ শিশু উপসর্গ নিয়ে মারা গেছে।

 

উপসর্গে মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগ শীর্ষে, সেখানে মারা গেছে ৪৯১ শিশু। সিলেটে ১৯২, চট্টগ্রামে ১০০, রাজশাহীতে ৯৩ ও ময়মনসিংহে ৮৪ শিশুর মৃত্যু হয়েছে। বরিশালে ৬৫, খুলনায় ৫০ এবং রংপুরে ১৭ শিশু প্রাণ হারিয়েছে।

 

একই সময়ে নতুন করে ১২৫৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৩ হাজার ২৪৪ জনে। এর মধ্যে ২৩ হাজার ১২২ শিশুর হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal