বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম

পাভেলের জোড়া গোলে মন্টেনেগ্রোকে ৪-০ ব্যবধানে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ‘ই’ টায়ারের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
আজারবাইজানের বাকুতে আটজনের দলের এই টুর্নামেন্টে প্রতি অর্ধে খেলা হয় ২০ মিনিট করে। শুরু থেকেই আক্রমণে ওঠে বাংলাদেশ। নবম মিনিটে বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান পাভেল। ২৪ মিনিটে প্রথম গোলের পর ৩৬ মিনিটে তিনি দ্বিতীয়টি করেন। শেষ দিকে চতুর্থ গোলটি আসে শাবকের পা থেকে।
বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পঞ্চম হওয়ায় বাংলাদেশ খেলছে ‘ই’ টায়ারে। গ্রুপে পঞ্চম হওয়া ৩২ দল নিয়ে এই টায়ারের নকআউট চলছে। সেখানে টানা তিন ম্যাচ জিতল বাংলাদেশ। ফিফার এই আয়োজনে অংশ নিয়েছে ১৮৯টি দেশ। ছয়টি টায়ারে ছয়টি আলাদা চ্যাম্পিয়ন নির্ধারণ করবে ফিফা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন