Advertise top
পরিবেশ

সিটি কর্পোরেশন বন্ধ করে দিল পুকুর ভরাটের কাজ

বরিশাল নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম    

সিটি কর্পোরেশন বন্ধ করে দিল পুকুর ভরাটের কাজ
সরকারি বরিশাল কলেজ। ফাইর ফটো।

সরকারি বরিশাল কলেজের একটি পুকুর ভরাটের কাজ গতকাল রবিবার দুপুরে পুলিশ পাঠিয়ে বন্ধ করে দিয়েছে বরিশাল সিটি করপোরেশন।গত শনিবার রাতে পুকুরটিতে বালু ফেলে একাংশ ভরাট করার প্রক্রিয়া শুরু হয়।

 

স্থানীয়দের অভিযোগ, কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো.মহিউদ্দিন প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন না মেনে পুকুরটি ভরাট করছিলেন। এই ভরাট কাজে তাকে সহায়তা করছেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম টিপু।

 

প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী মহানগরীর মধ্যে কোনো পুকুর ভরাট দণ্ডনীয় অপরাধ। এর শ্রেণি পরিবর্তনও নিষিদ্ধ।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal