বরিশাল নিউজ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১০:২১ পিএম

বরিশাল বিভাগের কিছু জায়গায় আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বুধবার, ১৪ অক্টোবর এ পূর্বাভাস দেন। খুলনা ও চট্টগ্রাম বিভাগেও একই ধরনের আবহাওয়ার আভাস আছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর সকাল নয়টা পর্যন্ত বরিশালের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির এ ধারা পরবর্তী ২৪ ঘণ্টাতেও থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনার দু-একটি স্থানে শুক্রবার, ১৬ অক্টোবর বৃষ্টি হতে পারে। বরিশালসহ খুলনা ও চট্টগ্রামের দু-এক জায়গায় শনিবার, ১৭ অক্টোবর বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের আবহাওয়া রবিবার, ১৮ অক্টোবর প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিন পর থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন