বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার, ২০ অক্টোবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য গত শনিবার বিকালে নিজ আসন গেন্ডারিয়া এলাকায় হাতে অস্ত্র নিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন। সেই অভিযানের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রী হিসেবে ইশরাক হোসেনের এ ধরনের কর্মকাণ্ডে দল ও সরকারের উচ্চপর্যায়ে অসন্তোষ তৈরি হয়। এর জের ধরে পরদিন রবিবার, ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন