Advertise top
ফুটবল

ইংল্যান্ডের অনূর্ধ্ব-৯ দলে গৌরনদীর সাবিদ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম    

ইংল্যান্ডের অনূর্ধ্ব-৯ দলে গৌরনদীর সাবিদ
ইংল্যান্ডে ফুটবল অনুশীলনে গৌরনদীর জায়েদ ইসলাম সাবিদ। ছবি: পরিবারের সৌজন্যে।

ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই ইংল্যান্ডের একটি ক্লাবের অনূর্ধ্ব-৯ দলে জায়গা পেয়েছে নয় বছর বয়সী জায়েদ ইসলাম সাবিদ।

 

সাবিদের পরিবারের শেকড় বরিশালের গৌরনদী উপজেলায়। সে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আশোকাঠী মহল্লার বাসিন্দা রফিকুল ইসলাম সুমনের ছেলে। রফিকুল ইসলাম সুমন ইংল্যান্ডে থাকেন।

 

সোমবার, ১৯ অক্টোবর মুঠোফোনে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন সুমন। তিনি জানান, লেখাপড়ার পাশাপাশি ফুটবলের প্রতি ছেলের আলাদা টান রয়েছে। সেই প্রতিভার জোরেই সে ক্লাবের অনূর্ধ্ব-৯ দলে সুযোগ পেয়েছে।

 

সুমন বলেন, ছেলে একদিন তারকা ফুটবলার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে, এটাই তাদের স্বপ্ন। এ জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal