Advertise top
বাংলাদেশ

গঠনমূলক বিরোধিতার আহ্বান প্রধানমন্ত্রীর

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পিএম    

গঠনমূলক বিরোধিতার আহ্বান প্রধানমন্ত্রীর
ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিএমও

বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

 

রাজধানীর ওসমানী উদ্যানে সোমবার, ১৯ অক্টোবর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত উদ্যানের উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিরোধিতার নামে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও একাত্তরের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দল অবশ্যই বিরোধিতা করবে, তবে তা হতে হবে গঠনমূলক।’ বিরোধিতার জন্যই বিরোধিতার পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কথাও বলেন তিনি। তার মতে, সরকারি দল ও বিরোধী দল, দুই পক্ষই জনগণের ভোটে দায়িত্ব পেয়েছে।

 

সংবিধান সংশোধন ও সংস্কারে দলগুলোর নিজস্ব অবস্থান থাকতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তার ভাষ্য, সংসদে যুক্তি ও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। কর্মসংস্থান, নিরাপত্তা, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক বিষয়ে একমত হওয়ার সুযোগ আছে বলেও জানান তিনি।

 

স্মৃতিস্তম্ভটি ৯০ ফুট উঁচু। এর গায়ে লেজার কাটিংয়ে ৮৩৪ জন শহীদের নাম খোদাই করা হয়েছে। সামনে রয়েছে ২০টি প্রতীকী সমাধিফলক। ২৩ একরের উদ্যানে পাঁচটি নতুন জলাশয় ও ৩ দশমিক ১ কিলোমিটার হাঁটার পথ তৈরি হয়েছে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal