Advertise top
রাজনীতি

বরিশাল সিটি প্রশাসক শিরীনকে নিয়ে বিএনপিতে টেনশন!

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম    

বরিশাল সিটি প্রশাসক শিরীনকে নিয়ে বিএনপিতে টেনশন!
বরিশাল বিএনপির ২ নেত্রী শিরীন-নাছরিন। ছবি: বরিশাল নিউজ

বিসিসি প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিএনপির চার অঙ্গ ও সহযোগী সংগঠন। এক যৌথ বিবৃতিতে এসব সংগঠনের নয়জন নেতা স্বাক্ষর করেছেন।

 

বিবৃতিতে তারা দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কুচক্র মহলকে এই অপপ্রচারের জন্য দায়ী করেছেন। যদিও তারা প্রশাসকের বিরুদ্ধে জড়িতদের নাম বলেননি।

 

বিবৃতি দাতাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন,স্বেচ্ছাসেবক দলের বরিশাল মহানগর শাখার আহবায়ক মশিউর রহমান মঞ্জু ও সদস্য সচিব খাঁন মোহাম্মদ আনোয়ার,ছাত্রদলের বরিশাল মহানগর শাখার আহবায়ক এনামুল হক তাসনিম ও সদস্য সচিব নাভিদ রহমান তুষার ও সিনিয়র আহবায়ক মাহমুদ হাসান তানজিল,এবং শ্রমিক দলের মহানগর শাখার আহবায়ক ফয়েজ আহমেদ খাঁন ও সদস্য সচিব মো শহিদুল ইসলাম এই বিবৃতিতে স্বাক্ষর করেন।

 

নগরীতে একটি সুপার মার্কেট নির্মানের উদ্যোগের প্রতিবাদ করা নিয়ে গত কয়েকদিন আগে প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীন তার বিরুদ্ধে দলের মধ্যে ষড়যন্ত্র হচ্ছে বলে স্থানীয় মিডিয়ার কাছে অভিযোগ করেন।

 

বরিশাল বিএনপি ছয় থেকে আটটি গ্রুপে বিভক্ত এমন আলোচনা রয়েছে দলীয় নেতা-কর্মীদের মধ্যে।এদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাছরিনকে ষড়যন্ত্রের জন্য দায়ী করছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal