Advertise top
বিদেশ

কেন্দ্রীয় ব্যাংকের মডেলের ভিত্তিতে নোবেল

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম    

কেন্দ্রীয় ব্যাংকের মডেলের ভিত্তিতে নোবেল
অধ্যাপক রবার্ট ই হল ও অধ্যাপক মাইকেল উডফোর্ড। নোবেল প্রাইজ ডট ওয়ারজি

কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের ব্যবহৃত অর্থনৈতিক মডেলের তাত্ত্বিক ভিত্তি গড়ায় দুই মার্কিন অর্থনীতিবিদ এবার নোবেল পুরস্কার পেয়েছেন।

 

অর্থনীতিতে এ বছরের নোবেল পুরস্কারের জন্য রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ডের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। স্টকহোমে সোমবার, ১২ অক্টোবর এ ঘোষণা আসে। হল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এবং উডফোর্ড কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

 

একাডেমি জানায়, ব্যষ্টিক অর্থনীতির ভিত্তিতে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষার তাত্ত্বিক কাঠামো গড়ার স্বীকৃতিতে এ পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার কমিটির চেয়ারম্যান জন হাসলার বলে মন্তব্য করেন, তাদের কাজ বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের ব্যবহৃত মডেলগুলোকে স্থিতিশীল তাত্ত্বিক ভিত্তি দিয়েছে।

 

এপির প্রতিবেদন অনুযায়ী, ফোনে নোবেল কমিটির সঙ্গে কথা বলার সময় উডফোর্ড একে বড় সম্মান ও বিস্ময়ের বিষয় বলে মন্তব্য করেন। তিনি তখন নিউ ইয়র্কে ছিলেন।

 

পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ ডলারের সমান। রয়টার্স জানায়, এ বছরের নোবেল ঘোষণার মধ্যে এটিই শেষ।

 

অর্থনীতির এই পুরস্কার আলফ্রেড নোবেলের উইলে ছিল না। তার স্মরণে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এটি চালু করে। প্রথমবারের মতো ১৯৬৯ সালে এটি দেওয়া হয়।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal