Advertise top
বিদেশ

করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম    

করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
করাচির বালোচ কলোনিতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। সংগৃহীত

করাচিতে নির্মাণাধীন ভবনধসে নিহত বেড়ে ১৫ হয়েছে। নিম্নমানের নির্মাণ ও দুর্বল নিরাপত্তায় দেশটিতে এমন ঘটনা বারবার ঘটে।

 

করাচির বালোচ কলোনি এলাকায় বুধবার, ২৫ নভেম্বর ভবনটি ধসে পড়ে। প্রাদেশিক জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র এএফপিকে রবিবার, ২৯ নভেম্বর জানান, উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১৫ জনকে।

 

মুখপাত্র আরও জানান, কয়েকজন এখনো নিখোঁজ। তাদের খোঁজে উদ্ধার অভিযান ও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ভবনটির আশপাশের আরও কয়েকটি ভবন সিলগালা করা হয়েছে।

 

দুই কোটিরও বেশি মানুষের বাস করাচিতে অপরিকল্পিত নির্মাণ, অনুমোদনহীন সম্প্রসারণ ও জরাজীর্ণ অবকাঠামো দীর্ঘদিনের সমস্যা। নির্মাণবিধি ঠিকমতো প্রয়োগ না হওয়ার অভিযোগও রয়েছে।

 

চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে ১৬ জন মারা যান। গত বছরের জুলাইয়ে লিয়ারি এলাকার পাঁচতলা ভবনধসে ২৭ জনের মৃত্যু হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal