Advertise top
বিদেশ

মিয়ানমারে কয়েক দফা বিমান হামলায় নিহত বহু মানুষ

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম    

মিয়ানমারে কয়েক দফা বিমান হামলায় নিহত বহু মানুষ
মিয়ানমারের শান রাজ্যের একটি বিয়ের অনুষ্ঠানস্থল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সংগৃহীত

অঞ্চল হাতছাড়া হওয়ার মুখে মিয়ানমারের সেনাবাহিনী আকাশ হামলা চালাচ্ছে। সর্বশেষ তিন হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

 

শান রাজ্যের মো বাই গ্রামে শনিবার, ২৮ নভেম্বর বিকালে একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা হয়। উদ্ধারকারীরা অন্তত ২১ জনের মৃত্যু নিশ্চিত করেছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

 

রাখাইনের ম্রাউক-উ শহরের একটি আবাসিক এলাকায় একই দিন রাত আটটার দিকে বোমা হামলা হয়। খবরে বলা হয়েছে, এতে ১০ জনের বেশি নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছেন। শহরটি আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।

 

মাগওয়ে অঞ্চলের ইন ইয়োন গ্রামের একটি স্কুলে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর বিমান হামলায় অন্তত ২০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে নির্বাসিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি)। নিহতদের মধ্যে ছাত্র, তরুণ ভিক্ষু ও শিক্ষক রয়েছেন। সামরিক সরকার এসব হামলা নিয়ে মন্তব্য করেনি।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬২ সালের পর সামরিক জান্তা এখন সবচেয়ে কম এলাকা নিয়ন্ত্রণ করছে। ইয়াঙ্গন ছাড়া প্রতিটি রাজ্য ও অঞ্চলে তারা প্রতিরোধের মুখে। নিয়ন্ত্রণ ফিরে পেতে সেনাবাহিনী বিমান হামলা চালাচ্ছে।

 

বাংলাদেশ সীমান্তের ২৭০ কিলোমিটার ২০২৪ সালের ডিসেম্বর থেকে আরাকান আর্মির দখলে। রাখাইনে এখন শুধু রাজ্যের রাজধানী সিতওয়ে সেনাবাহিনীর হাতে আছে।

 

গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করেছে। সাত লাখের বেশি রোহিঙ্গা ২০১৭ সালের সামরিক অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসেন। মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal