বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পিএম
ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ ১৫ ও ১৬ অক্টোবর দুই দিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সোমবার, ১২ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ রাখার এ ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান।
তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদ জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, দেশের বাজারে সর্বশেষ গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা করা হয়েছে। গ্রাহকরা এমনিতেই বোগান্তিতে আছেন, তার উপর নতুন ঘটনা কোথায় গিয়ে থামবে তা নিয়েও চিন্তিত তারা।
এলপিজি (LPG) বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস মূলত প্রোপেন এবং বিউটেনের একটি মিশ্রণ, যা রান্নার কাজ, যানবাহন, শিল্প কারখানাসহ বিভিন্ন কাজে বহুল ব্যবহৃত হয়। বিশেষ করে বাসা-বাড়ি, হোটেল, রেস্তোরাঁ ও কমিউনিটি কিচেনে রান্নার কাজে সিলিন্ডার ভরে এই গ্যাস বিক্রি হয়ে থাকে।
পেট্রোল বা ডিজেলের বিকল্প পরিবেশবান্ধব মোটরযান জ্বালানি হিসেবেও গাড়ি, অটোরিকশা ও ট্রাকে এটি ব্যবহৃত হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন