Advertise top
আদালত-অপরাধ

বাবুগঞ্জে শিক্ষিকার মৃত্যুতে চালক গ্রেপ্তার

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০২:৩২ এএম    

বাবুগঞ্জে শিক্ষিকার মৃত্যুতে চালক গ্রেপ্তার
আটক চালক। বরিশাল নিউজ ডটকম

বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদরাসাশিক্ষিকা রেহেনা বেগমের মৃত্যুর প্রায় এক মাস পর বাসচালক মাহফুজুর রহমান গ্রেপ্তার হয়েছেন।

 

এসআরবি শনিবার, ১০ অক্টোবর রাতে ঝালকাঠি সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসআরবি বরিশালের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার, ১১ অক্টোবর এ তথ্য জানানো হয়েছে। মাহফুজুর ওরফে রাজুর (৩২) বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গাজীবাড়ী মৈশানী এলাকায়।

 

মামলার এজাহার অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে রাকুদিয়া দাখিল মাদরাসার সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন রেহেনা বেগম। বরিশালমুখী আহনাফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

রেহেনা বেগমের ছোট ভাই মামুনুর রশীদ খান ১৭ সেপ্টেম্বর বাবুগঞ্জ থানায় মামলা করেন। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় মামলাটি হয়।

 

তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে এসআরবি-এর সদর ও সিপিএসসি কোম্পানির একটি যৌথ দল অভিযানে নামে। দলটি চালকের অবস্থান শনাক্ত করে তাকে ধরে। পরে ঝালকাঠি সদর থানায় তাকে হস্তান্তর করা হয়।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal