Advertise top
আদালত-অপরাধ

মঠবাড়িয়ায় পার্কিং করা বাসে আগুন

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম    

মঠবাড়িয়ায় পার্কিং করা বাসে আগুন
মঠবাড়িয়া বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে যাওয়া আরাফাত পরিবহনের বাস। বরিশাল নিউজ ডটকম

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে রাখা একটি বাসে আগুন লেগেছে। কারণ জানা যায়নি; প্রশাসন নাশকতার সম্ভাবনা দেখছে।

 

মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে উপজেলা পরিষদের পাশে আরাফাত পরিবহনের একটি বাসে শুক্রবার, ২৭ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন ধরে। বাসটির নম্বর খুলনা-ব-১১৫। আগুনে পেছনের অংশ ও কয়েকটি আসন পুড়ে গেছে।

 

স্থানীয় সূত্র জানায়, পার্কিংয়ে থাকা বাসের পেছনের আসনে আগুন দেখতে পান অন্য বাসের হেলপাররা। তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি ও থানা-পুলিশ স্থানটি পরিদর্শন করেন।

 

ইউএনও জানান, কে বা কারা আগুন লাগিয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তার ধারণা, নাশকতার উদ্দেশ্যে ঘটনাটি ঘটে থাকতে পারে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal