বরিশাল নিউজ
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০২:২৪ এএম

বরিশালের মেহেন্দীগঞ্জে নিজের লিজ নেওয়া সুপারি বাগানে গাছ থেকে পড়ে গোবিন্দ শিকারি (৩৫) নামে এক যুবক মারা গেছেন।
উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামে রবিবার, ১১ অক্টোবর বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। নিহত গোবিন্দ ওই গ্রামের বল্লভ শিকারির ছেলে। ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ মাল মৃত্যুর খবর নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লতা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফজলে রাব্বির সুপারি বাগান লিজ নিয়েছিলেন গোবিন্দ। সকালে তিনি সুপারি পাড়তে গাছে ওঠেন। অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে চোখে ও শরীরে গুরুতর আঘাত পান।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ খোঁজখবর নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন