বরিশাল নিউজ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১১:২১ পিএম

বরিশালে ‘মাদক সেবন’ এর অভিযোগে আটক এএসআই দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তার কর্মস্থল ছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা।
বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকায় বৃহস্পতিবার সকালে মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এএসআই দেলোয়ারসহ চারজনকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে এএসআই দেলোয়ারকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান সংস্থাটির পরিদর্শক জাহিদুল ইসলাম।পরে থানা থেকে তিনি আত্মগোপনে চলে যান।

মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার শুক্রবার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই এএসআই দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি আরো বলেন, ৩০ সেপ্টেম্বর থেকে এএসআই দেলোয়ার ১৫ দিনের ছুটিতে ছিলেন।
এএসআইয়ের ডোপ টেস্ট করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “তিনি ছুটিতে ছিলেন, আর সেখানে কোনো মাদক পাওয়া যায়নি।”
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন