Advertise top
অর্থনীতি

হিজলায় মা ইলিশ ধরায় ১৭ জেলে আটক, জাল জব্দ

বরিশাল নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পিএম    

হিজলায় মা ইলিশ ধরায় ১৭ জেলে আটক, জাল জব্দ
মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা তদারকিতে বরিশাল জেলা প্রশাসনের অভিযান। ছবি: বরিশাল নিউজ

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশালের হিজলায় মেঘনা নদী ও এর শাখা নদীগুলোতে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৬১ হাজার বর্গমিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

 

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.ইয়াছিনুল হকের নেতৃত্বে শুক্রবার, ৯ অক্টোবর রাত ১১টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

 

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

 

অন্যদিকে, বাকি ১০ জনের বিরুদ্ধে হিজলা থানায় আটটি নিয়মিত মামলা করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে ৬১ হাজার বর্গমিটার নিষিদ্ধ জাল। জব্দ করা জালের আনুমানিক মূল্য তিন লাখ ৬৬ হাজার টাকা।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal