Advertise top
বরিশাল

ইলিশ সুরক্ষা ভবিষ্যতের বিনিয়োগ: বিভাগীয় কমিশনার

বরিশাল নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পিএম    

ইলিশ সুরক্ষা ভবিষ্যতের বিনিয়োগ: বিভাগীয় কমিশনার
বরিশাল সার্কিট হাউস মিলনায়তনের সভায় বক্তব্য দিচ্ছেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বরিশাল নিউজ

ইলিশের প্রজনন মৌসুমে সুরক্ষা মানে ভবিষ্যতের মৎস্যসম্পদ রক্ষা করা, বলেছেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

 

বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বুধবার, ৭ অক্টোবর সকাল ১০টায় ‘মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণ’ বিষয়ে বিভাগীয় জনসচেতনতা সভা হয়। আয়োজক ছিল বিভাগীয় প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার।

 

বিভাগীয় কমিশনার খলিল আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রজননের সময় মাছ ধরা পড়লে ভবিষ্যতে ইলিশের সংখ্যা কমে যায়। তার ভাষায়, “এ সময়ের সংরক্ষণ কোনো সাময়িক বিধিনিষেধ নয়, বরং ভবিষ্যতের জন্য একটি সুচিন্তিত বিনিয়োগ।”

 

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষা কেবল মৎস্যজীবী বা মৎস্য বিভাগের দায়িত্ব নয়। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী, গণমাধ্যম ও সাধারণ মানুষের অংশগ্রহণই সাফল্যের চাবিকাঠি।

 

ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞা ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। সভায় সবাইকে একযোগে এটি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

 

সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার (অপারেশন্স) কাজী মো. ছোয়াইব ও বিভাগীয় মৎস্য কর্মকর্তা কামরুল হাসান।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal