বরিশাল নিউজ
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম

বরিশাল নগরীতে নিত্যপণ্যের দোকানে অভিযান চালিয়ে নয়টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল নগরীতে রবিবার, ৪ অক্টোবর দুপুরে অভিযান চালায়। স্টিমার ঘাট, স্বরোড, নবগ্রাম রোড ও চৌমাথা এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও প্রতিষ্ঠান তদারকি করা হয়। ফল, গ্যাস ও ডিমের দোকানও এর আওতায় ছিল।
অভিযানে অনিয়ম পাওয়ায় নয়টি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার তালিকায় আছে ছয়টি ফলের দোকান, একটি রেস্টুরেন্ট, একটি ওষুধের দোকান ও একটি মুদি দোকান।
অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস অভিযানের নেতৃত্ব দেন। কর্মকর্তারা জানান, ভোক্তার স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্যতা নিশ্চিত করতে এ ধরনের তদারকি চলবে। তারা ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রির আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন