Advertise top
বরিশাল জেলা

পূজা উদযাপনে সজাগ প্রশাসন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম    

পূজা উদযাপনে সজাগ প্রশাসন
বরিশালের শংকর মাঠের পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ও অন্য কর্মকর্তারা। বরিশাল নিউজ ডটকম

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বরিশালের পূজামণ্ডপ ঘুরে দেখেছেন বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা।

 

শংকর মাঠের পূজামণ্ডপ পরিদর্শনে ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার। সঙ্গে ছিলেন জেলা প্রশাসক ও প্রশাসনের অন্য কর্মকর্তারা। তারা মণ্ডপের পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও প্রস্তুতির খোঁজ নেন।

 

খলিল আহমেদ বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ চেতনায় সবাই যেন নির্বিঘ্নে পূজা করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সজাগ আছে। নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে বলে তিনি উল্লেখ করেন।

 

তিনি আরও বলেন, কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে উৎসব করার আহ্বানও জানান কমিশনার।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal