বরিশাল নিউজ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম

নগরীতে অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে বরিশালের কোতোয়ালি মডেল থানা-পুলিশ।
বরিশাল নগরীর বগুড়া রোডে সালাম সাইকেল স্টোরের সামনে বৃহস্পতিবার, ২২ অক্টোবর দিবাগত রাতে অভিযান চালানো হয়। আটক দুজন হলেন মোহাম্মদ বেলাল হোসেন রাতুল ও তার স্ত্রী লামিয়া আক্তার।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) লুৎফর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
পুলিশের ভাষ্য, রাতুল বিভিন্ন অপরাধে চাকরিচ্যুত সাবেক সেনাসদস্য। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও দাবি করেছে পুলিশ। সেসব মামলা খতিয়ে দেখা হচ্ছে।
রাতুলের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামে। তিনি মোনসেফ আলী হাওলাদারের ছেলে।
অভিযানে লুৎফর রহমানের সঙ্গে ছিলেন এসআই নাহিদুল ইসলাম। আরও ছিলেন এএসআই সাইফুল ইসলাম, আরিফুর রহমান, জিয়াউর রহমান ও মাহফুজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন