Advertise top
মহানগর

বরিশালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রশিক্ষণ

বরিশাল নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম    

বরিশালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রশিক্ষণ
নগরীর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রশিক্ষণে অংশ নিচ্ছেন মাঠকর্মীরা। বরিশাল নিউজ ডটকম

বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

জেলা ও সদর উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে নগরীর কালিবাড়ী রোডের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শনিবার, ১০ অক্টোবর এ প্রশিক্ষণ শুরু হয়। মাঠপর্যায়ের কর্মীদের দিকনির্দেশনা দেওয়া এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়া বোঝানোই এর উদ্দেশ্য।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal