Advertise top
জাতিসংঘ

জাতিসংঘে খলিলুর রহমানের অফিসে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পিএম       

জাতিসংঘে খলিলুর রহমানের অফিসে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
খলিলুর রহমানের অফিসে লিগ্যাল অফিসার প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড.খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ এর চাকুরি পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

 

সভাপতির কার্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই পদে থাকা ব্যক্তি জাতিসংঘের মূল আইন বিভাগের কর্মকর্তা নন, তিনি মূলত সরাসরি সাধারণ পরিষদের সভাপতির ব্যক্তিগত উপদেষ্টা হিসেবেই কাজ করবেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।

সভাপতির কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয় জন বাংলাদেশি।

 

জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। তবে তিনি এখনো রেজিস্টারড ব্যারিস্টার নন।

 

লিগ্যাল অফিসারের কাজ কী?

জাতিসংঘ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জাইমা রহমান সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পালন করবেন। মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা স্বল্পোন্নত ও বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

‘লিগ্যাল অফিসার’ পদটি কী, এই পদে থেকে তিনি কী ধরনের দায়িত্ব পালন করবেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রশ্ন উঠেছে।

জাতিসংঘের ওয়েবসাইট অনুযায়ী, জাইমা রহমান লিগ্যাল অফিসার বা আইন কর্মকর্তা হিসেবে সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসের অধীনে কাজ করবেন।

লিগ্যাল অফিসারের মূল কাজ হলো এসব আইনি ও প্রক্রিয়াগত বিষয়ে সভাপতিকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। অর্থাৎ সাধারণ পরিষদের কোনো বৈঠকে কোনো প্রতিনিধি নিয়মের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুললে, কোনো প্রস্তাবের সংশোধনী বা কার্যপ্রণালি নিয়ে জটিলতা দেখা দিলে কিংবা কোনো সিদ্ধান্ত কীভাবে নিয়ম অনুযায়ী গ্রহণ করা হবে—এসব বিষয়ে সভাপতিকে আইনি ও প্রক্রিয়াগত দিক থেকে সহায়তা করতে পারেন লিগ্যাল অফিসার।

তথ্যসূত্র: বিবিসি বাংলা


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal