Advertise top
বিদেশ

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম    

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাতারের মধ্যস্থতায় বৈঠকটি হয়। প্রতীকী

যুক্তরাষ্ট্রের দূত ও ইরানি কর্মকর্তাদের মধ্যে জাতিসংঘ সদর দপ্তরে কাতারের মধ্যস্থতায় প্রায় তিন ঘণ্টার বৈঠক হয়েছে, যা নিয়ে উভয় পক্ষ ইতিবাচক মন্তব্য করেছে।

 

এপি জানায়, মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ট্রাম্প সাংবাদিকদের বলেন, বৈঠকটি ভালো হয়েছে, যদিও ইরানি প্রতিনিধিরা সর্বোচ্চ পর্যায়ের ছিলেন না।

 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের পর অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নামে, যা গত দুই সপ্তাহে প্রথম। উইটকফ এক্সে লেখেন, আলোচনা উৎসাহব্যঞ্জক ও গঠনমূলক ছিল।

 

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেন, তেহরান তার পূর্বশর্ত থেকে সরে আসেনি। যুদ্ধের সমাপ্তি, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার ও জব্দ সম্পদ মুক্তির শর্ত এখনো বহাল আছে বলে তিনি জানান।

 

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে ট্রাম্প বলেন, ইরানকে নিয়ে তার একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। চুক্তি না হলে ইরানকে ধ্বংস করার হুমকিও দেন তিনি।

 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার জাতিসংঘে ভাষণ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal