Advertise top
বিদেশ

ইসরায়েলে ভারী বোমা বিক্রির পরিকল্পনা আটকে দিলেন কংগ্রেসম্যান

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম    

ইসরায়েলে ভারী বোমা বিক্রির পরিকল্পনা আটকে দিলেন কংগ্রেসম্যান
হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিকস। সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিকস ইসরায়েলের কাছে ২৮০ কোটি ডলার মূল্যের ভারী অস্ত্র বিক্রির একটি প্রস্তাবিত চুক্তি আটকে দিয়েছেন। 

 

এক বিবৃতিতে তিনি ১৬ সেপ্টেম্বর, বুধবার জানান, চল্লিশ হাজার একটনী বোমা সংবলিত এই চালান গাজা ও লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার কীভাবে ব্যবহার করবে, তা নিয়ে "গুরুতর ও অমীমাংসিত উদ্বেগ" রয়েছে তার।

 

মিকস বলেন, ট্রাম্প প্রশাসন এই অস্ত্র মার্কিন ও আন্তর্জাতিক আইন মেনে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে ব্যবহারের পর্যাপ্ত নিশ্চয়তা দিতে পারেনি। তিনি জানান, এই মুহূর্তে তিনি এই বিক্রয় অনুমোদন করবেন না, তবে এর অর্থ এই নয় যে কংগ্রেসের ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন কমে গেছে। বরং এটি নিশ্চিত করার দায়িত্বের অংশ যে মার্কিন অর্থায়নে কেনা অস্ত্র আইনসম্মতভাবে ব্যবহৃত হচ্ছে।

 

এই বিক্রয় প্রস্তাব মঙ্গলবার অনানুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানানো হয়েছিল। তবে মিকসের আপত্তি সত্ত্বেও এই বিক্রয় আটকে যাওয়ার সম্ভাবনা কম, কারণ একবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানানো হলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জরুরি জাতীয় নিরাপত্তা স্বার্থের কথা উল্লেখ করে স্বাভাবিক কংগ্রেসনাল পর্যালোচনা প্রক্রিয়া এড়িয়ে যেতে পারেন।

 

এই প্রস্তাবিত বিক্রয় ইসরায়েলের সামরিক সক্ষমতা বাড়াতে ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপের সর্বশেষ উদাহরণ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে শুরু হওয়া গাজা যুদ্ধের কারণে ইসরায়েল ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে পড়েছে। গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সহিংসতা থামেনি।

 

সূত্র: এপি


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal