বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

ভূমিকম্পে প্রাণহানি কমাতে ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন শনাক্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে সোমবার, ২ নভেম্বর এক সভা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
সভায় তারেক রহমান ঢাকাসহ ভূমিকম্পপ্রবণ এলাকায় জননিরাপত্তা নিশ্চিতে সমন্বিত কর্মপরিকল্পনার ওপর জোর দেন। তিনি ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড মানার কথাও বলেন। একই সঙ্গে জরুরি উদ্ধারের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর মতে, প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজউক, ফায়ার সার্ভিস ও জরুরি সেবা সংস্থার কার্যকর সমন্বয় জরুরি। হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায়ও তিনি গুরুত্ব দেন। উদ্ধার সরঞ্জাম পর্যাপ্ত রাখা, উদ্ধারকর্মীদের প্রশিক্ষণ এবং মানুষের সচেতনতা বাড়ানোও তার নির্দেশনায় ছিল।
সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছিলেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন