Advertise top
বিদেশ

চাঁদে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে: ট্রাম্পের উপদেষ্টা

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ এএম    

চাঁদে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে: ট্রাম্পের উপদেষ্টা
মার্কিন স্পেস ফোর্স । প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে শুধু পৃথিবীর কক্ষপথ নয়, বরং চাঁদের চারপাশের এলাকাতেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সামরিক উপদেষ্টা, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। 

 

মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে অনুষ্ঠিত এয়ার, স্পেস অ্যান্ড সাইবার সম্মেলনে ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার সামরিক ও শিল্প খাতের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে এখনই এমনভাবে প্রস্তুত হতে হবে যাতে তারা "সমুদ্রতল থেকে সিসলুনার (চন্দ্র-সংলগ্ন) মহাকাশ পর্যন্ত" যুদ্ধ করতে, টিকে থাকতে এবং জয়ী হতে সক্ষম হয়।

 

মহাকাশে অস্ত্র মোতায়েনের বিষয়ে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো প্রকাশ্যে জানানোর কয়েক দিন পরই এই মন্তব্য এলো। 

 

একই সম্মেলনে বিমানবাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কক্ষপথে "স্পেস কন্ট্রোল অস্ত্র" মোতায়েন করেছে। এ প্রসঙ্গে স্পেস ফোর্সের কমব্যাট ফোর্সেস কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল গ্রেগরি গ্যাগনন সাংবাদিকদের জানান, ২০১৯ সালে ট্রাম্পের হাতে প্রতিষ্ঠিত সর্বকনিষ্ঠ সামরিক শাখা স্পেস ফোর্স আগামী পাঁচ বছরে তাদের সদস্যসংখ্যা প্রায় ২৫ হাজারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে, যার দুই-তৃতীয়াংশ প্রবৃদ্ধি হবে কমব্যাট ফোর্সেস কমান্ডে।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও চিয়াকুন এর প্রতিক্রিয়ায় বলেন, চীন সবসময় মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারকে সমর্থন করে এবং মহাকাশের সামরিকীকরণ ও অস্ত্র প্রতিযোগিতার বিরোধিতা করে। তিনি যুক্তরাষ্ট্রকে মহাকাশে সামরিক প্রস্তুতি সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানান। 

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও চীন উভয়ের স্বাক্ষরিত ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি অনুযায়ী চাঁদসহ মহাকাশীয় বস্তুসমূহ কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করার কথা।

 

সূত্র: Associated Press, South China Morning Post


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal