Advertise top
মহানগর

ই-রিকশার বিধিমালায় দুই বছর সময় দাবি 

বরিশাল নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১২:০১ এএম    

ই-রিকশার বিধিমালায় দুই বছর সময় দাবি
বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত সংগ্রাম পরিষদের কর্মীসভা। বরিশাল নিউজ ডটকম

বিদ্যমান গাড়ি উচ্ছেদের ঝুঁকি এড়াতে ই-রিকশা বিধিমালায় কমপক্ষে দুই বছর সময় চেয়ে বরিশালে কর্মীসভা করেছে সংগ্রাম পরিষদ।

 

ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের বিধিমালা নিয়ে বরিশালে কর্মীসভা করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। সংগঠনের কর্মীরা রবিবার, ১ নভেম্বর সন্ধ্যা সাতটায় সভায় মিলিত হন। সভায় বিধিমালাকে বিদ্যমান গাড়ি উচ্ছেদের হাতিয়ার না করার দাবি জানানো হয়।

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিধিমালা প্রকাশ করে। পরিষদ সিদ্ধান্তটি প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছে। তবে আদর্শ কাঠামো সুনির্দিষ্ট না থাকা এবং রূপান্তরের সময়সীমা না থাকাকে তারা সমস্যা বলছে।

 

পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বরিশাল নিউজ ডটকমকে পাঠানো এক বিবৃতিতে বলেন, বুয়েট স্বীকৃত আদর্শ কাঠামো না মানলে বিধিমালায় চালককে শাস্তির কথা আছে। অথচ সেই কাঠামো সুনির্দিষ্ট করা হয়নি। তাই চলতি গাড়ির কাঠামো বদলাতে কমপক্ষে দুই বছর সময় চান তারা।

 

নেতারা জানান, দুই সিটের ই-রিকশায় এককালীন নিবন্ধন ফি ৮০০০ টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪০০০ টাকা। চার সিটের ক্ষেত্রে তা ১০০০০ ও ৫০০০ টাকা। তাদের মতে, এ ফি অত্যন্ত ব্যয়বহুল। ফি কমানোর দাবি জানান তারা।

 

নেতাদের অভিযোগ, বিধিমালায় চালকের লাইসেন্সের উল্লেখ নেই, অথচ শাস্তির কথা আছে। অনুমোদন প্রক্রিয়ায় BRTA-কেও রাখা হয়নি। এতে গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স নিশ্চিত করা কঠিন হবে বলে তারা মনে করেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal