Advertise top
বিদেশ

গাজায় ইসরাইলি গুলিতে অন্তঃসত্ত্বা নারীসহ ১০ মৃত্যু

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ এএম    

গাজায় ইসরাইলি গুলিতে অন্তঃসত্ত্বা নারীসহ ১০ মৃত্যু
গাজায় নির্বিচারে  হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ছবি: বরিশাল নিউজ

দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে খান ইউনুসে গুরুতর আহত হওয়া অন্তঃসত্ত্বা এক ফিলিস্তিনি নারী মারা গেছেন। এনিয়ে দুই দিনে গাজায় নিহত হয়েছেন অন্তত ১০ জন।

 

দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে গুরুতর আহত হওয়ার পর খান ইউনুসের দক্ষিণে আল-মাওয়াসি এলাকায় অন্তঃসত্ত্বা ওই ফিলিস্তিনি নারী মারা গেছেন। পরিবার ও চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, নিহত নারীর নাম ইমান শালুফ, বয়স ২৭ বছর, যিনি প্রায় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

 

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, পরিবারের তাঁবুতে বসে থাকা অবস্থায় দখলদার বাহিনীর গুলি শালুফের মাথায় আঘাত করে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ৪৮ ঘণ্টায় গাজাজুড়ে বিভিন্ন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

 

গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলা দীর্ঘদিন ধরে চলমান থাকায় সাধারণ ফিলিস্তিনি নাগরিক, বিশেষত নারী ও শিশুদের মধ্যে হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আল-মাওয়াসি এলাকাকে দখলদার বাহিনী নিজেরাই আগে মানবিক নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল, তবে সেখানে বারবার হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে।

 

দখলদার বাহিনীর পক্ষ থেকে এই নির্দিষ্ট ঘটনা নিয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

 

সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal