Advertise top
আদালত-অপরাধ

সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী গ্রেপ্তার

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ আগষ্ট ২০২৬, ০১:০৯ এএম    

সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী গ্রেপ্তার
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ।-ছবি:সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার গণমাধ্যমগুলো জানিয়েছে, তার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

 

রাজধানীর গুলশান এলাকা থেকে মঙ্গলবার, ২৫ আগষ্ট রাত সাড়ে আটটা দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

ওসি দাউদ হোসেন জানান, একটি প্রতারণা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে। ওই রায়ের পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

সেই পরোয়ানার ভিত্তিতেই মঙ্গলবার রাতে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান থানার ওসি।

সূত্র: ইত্তেফাক


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal