Advertise top
রাজনীতি

মন্ত্রণালয় গেল, জহির উদ্দিন স্বপন এখন মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২২ আগষ্ট ২০২৬, ০৩:৪৫ পিএম    

মন্ত্রণালয় গেল, জহির উদ্দিন স্বপন এখন মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা
জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা।

বিএনপি সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করা হয়েছে।  এর অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা করা হয়েছে। তার স্থানে নতুন তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে নির্বাচিত হন জহির উদ্নি স্বপন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে। কিন্তু মাত্র ছয় মাসের মধ্যে তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। তিনি সংস্কারপন্থি হিসেবে পরিচিত ছিলেন বলে মন্ত্রীসভা থেকে তার এই অপসারণ মনে করছেন বিশ্লেষকরা।

 

জহির উদ্দিন স্বপন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং দলের মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

জহির উদ্দিন স্বপনের রাজনৈতিক পথচলা শুরু ছাত্ররাজনীতির মধ্য দিয়ে। তিনি বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।

 

১৯৯৩ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর দলটির কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং সহ-দফতর সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal