বরিশাল নিউজ
প্রকাশ : ২০ আগষ্ট ২০২৬, ০৯:১৮ পিএম

বরিশালের আগৈলঝাড়া উপজেলাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব উপজেলা গড়ে তোলার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খন্দকার আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ওই কর্মসূচিতে অংশগ্রহন করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে তিনি সেখানে বৃক্ষের চারা রোপণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বর ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়াও তার সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তারা জলাশয় ও আশপাশের স্থান থেকে আগাছা ও অপরিচ্ছন্নতা অপসারণ করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন