বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

ঘূর্ণিঝড় আকভান ভারতের ওড়িশা উপকূলে আজ শুক্রবার সকালে আঘাত হেনেছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় আকভানের সম্ভাব্য গতিপথে পরিবর্তন এবং ঘূর্ণিঝড়টি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে ‘সাধারণ ঘূর্ণিঝড়ে’ পরিণত হয় বলে জানায় ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার,২০ নভেম্বর সকালে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশ করতে শুরু করে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, এ প্রক্রিয়া শেষ হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে ।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ওড়িশা থেকে তিন লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণকাজে মোতায়েন করা হয়েছে ৪২৩টি দল। প্রতিবেশী অন্ধ্রপ্রদেশের দুটি জেলায় জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট।
এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন