Advertise top
পরিবেশ

আকভান প্রভাবে বরিশালে মেঘ-বৃষ্টি, তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস

বরিশাল নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম    

আকভান প্রভাবে বরিশালে মেঘ-বৃষ্টি, তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়া অফিস।

বরিশালে আজ  বৃহস্পতিবার শেষ রাত থেকে বৃস্টি শুরু হয়েছে। কোথাও ছিল ভারি বৃষ্টিপাত, কোথাও থেমে থেমে। সারাদিনে মেঘে ঢাকা ছিল আকাশ। সূর্যের মুখ দেখা যায়নি।

 

তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনে, রাতে ২২ ডিগ্রিতে নামার আভাস দিয়েছে আবহাওয়ার সূত্র।

 

বরিশালে আজকের আদ্রতা ৮৫%।

 

এদিকে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বরিশালসহ দেশের পাঁচ বিভাগে আজ বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

সতর্কবার্তায় বলা হয়, আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ থেকে ১৮৮ মিলিমিটার) বৃষ্টি হতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আরেক বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় আকভান পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর প্রভাবে আজ  বৃহস্পতিবার,১৯ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

 

বর্তমানে ঘূর্ণিঝড়টি দেশের দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এবং উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে । সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শুক্রবার,২০ নভেম্বর দুপুর নাগাদ এটি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে ।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal