Advertise top
রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২০ আগষ্ট ২০২৬, ০৭:৩৩ পিএম    

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী । ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল কবির রিজভী।


দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার, ২০ আগষ্ট বিকালে  বিষয়টি জানানো হয়।


এতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭ এর খ (৬) ধারা অনুযায়ী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।


এর আগে বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল থেকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হওয়ায় মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন তিনি।

 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal