বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২০ আগষ্ট ২০২৬, ০৭:১৮ পিএম

বরিশাল জেলার বাকেরগঞ্জ, মুলাদী ও উজিরপুর উপজেলার মেয়াদোত্তীর্ণ ১৯টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এসব ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন-১ শাখা থেকে ১৯ আগস্ট ২০২৬ তারিখে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রশাসকদের নাম ও দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর (সংশোধিত ২০২৪) ১৮ ধারা অনুযায়ী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১১টি, মুলাদী উপজেলার ৪টি এবং উজিরপুর উপজেলার ৪টি — মোট ১৯টি মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত শর্তে প্রশাসক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
বাকেরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে প্রশাসক
| ইউনিয়ন | প্রশাসক |
|---|---|
| দাড়িয়াল ইউনিয়ন পরিষদ | উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ দাস |
| দুর্গাপাশা ইউনিয়ন পরিষদ | অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ তৌহিদুর রহমান |
| ফরিদপুর ইউনিয়ন পরিষদ | একাডেমিক সুপারভাইজার মো. এনামুল হক |
| কবাই ইউনিয়ন পরিষদ | সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক |
| নলুয়া ইউনিয়ন পরিষদ | সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইলিয়াছ আহমেদ আকন |
| কলসকাঠী ইউনিয়ন পরিষদ | উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ |
| গারুড়িয়া ইউনিয়ন পরিষদ | সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজাউল করিম |
| ভরপাশা ইউনিয়ন পরিষদ | উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফেরদৌস সোহা |
| রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ | উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মৃ. ওয়ায়ামুল্লাহ |
| পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদ | উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম |
| চারান্দি ইউনিয়ন পরিষদ | জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আনিছুর রহমান |
মুলাদী উপজেলার ৪ ইউনিয়নে প্রশাসক
| ইউনিয়ন | প্রশাসক |
|---|---|
| মুলাদী ইউনিয়ন পরিষদ | উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম |
| নাজিরপুর ইউনিয়ন পরিষদ | উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মো. নজরুল ইসলাম |
| কাজিরচর ইউনিয়ন পরিষদ | উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস |
| চরকালেখান ইউনিয়ন পরিষদ | সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশার |
উজিরপুর উপজেলার ৪ ইউনিয়নে প্রশাসক
| ইউনিয়ন | প্রশাসক |
|---|---|
| সাতলা ইউনিয়ন পরিষদ | একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী |
| জল্লা ইউনিয়ন পরিষদ | উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান |
| শোলক ইউনিয়ন পরিষদ | উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শামছুদ্দোহা চৌধুরী |
| বড়াকোঠা ইউনিয়ন পরিষদ | উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার |
কী উদ্দেশ্যে এই নিয়োগ
প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে সরকারি সেবা অব্যাহত রাখার লক্ষ্যে এসব কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪) অনুযায়ী ইউনিয়ন পরিষদের জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে মেয়াদ শেষ হওয়া ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা দায়িত্ব পালনকালে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন