Advertise top
বরিশাল

১৪৫ প্রতিষ্ঠানে ২০ হাজার গাছের চারা বিতরণ করলো বিসিসি

বরিশাল নিউজ, নগর প্রতিবেদক

প্রকাশ : ২০ আগষ্ট ২০২৬, ০৬:৪৬ পিএম    

১৪৫ প্রতিষ্ঠানে ২০ হাজার গাছের চারা বিতরণ করলো বিসিসি
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে গাছের চারা তুলে দিচ্ছেন বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরীন।-ছবি: বরিশাল নিউজ

বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ১৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে ২০ হাজার গাছের চারা। ফলজ, বনজ ও ঔষধি—তিন ধরনের চারাই তুলে দেওয়া হয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে। বরিশাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন হয় বৃহস্পতিবার, ২০ আগস্ট দুপুরে।

 

প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ রোপণের জাতীয় লক্ষ্য পূরণের অংশ হিসেবেই এই কর্মসূচি নেয় বরিশাল সিটি করপোরেশন। চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

 

যা বলেন সিটি প্রশাসক

জাতীয় বৃক্ষরোপণ পরিকল্পনা বাস্তবায়নে বরিশাল সিটি করপোরেশন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান বিলকিস আক্তার জাহান শিরীন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরী গড়ার লক্ষ্যে এই সামাজিক বনায়ন কর্মসূচিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশেষ করে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও নগরবাসীর অংশগ্রহণের ওপর জোর দেন তিনি।

 

যারা ছিলেন অনুষ্ঠানে

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং বিসিসির সচিব রুম্পা শিকদার। করপোরেশনের বনায়ন শাখার কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন কার্যক্রমে।

 

যেভাবে বণ্টন হয় চারা

নগরীর বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য চারা সংগ্রহ করেন। মোট একশ পঁয়তাল্লিশটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই বিশ হাজার চারা বণ্টন করা হয়।

 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal